ঢাকাSaturday , 23 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘মুসলমান হয়ে যেতে পারেন মাদুরো’

Link Copied!

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ কাভুসোগলু বলেছেন, যে কোনো সময় মুসলমান হয়ে যেতে পারেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত বছরের সেপ্টেম্বরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে তার সাথে এক বৈঠকের সময় এ কথা বলেছিলেন মাদুরো।

কাভুসোগলু বলেন, ওসমানিয়া সা¤্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত টিভি সিরিজ ‘দ্য রিজারেকশন : এরতুগরুল’ দেখার পর এ মত প্রকাশ করেন মাদুরো।

গতকাল শুক্রবার তুরস্কের আলিনিয়া শহরের আলাদ্দিন কেইকুবাত বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়ার এক পর্যায়ে এ কথা জানান কাভুসোগলু। তিনি বলেন, এ সিরিজটির ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন মাদুরো। তিনি বলেন, এতে প্রকৃত ইসলামের কথা বলা হয়েছে। এ সিরিজটির জন্য ধন্যবাদ জানিয়ে মাদুরো সে সময় বলেছিলেন, তিনি যে কোনোদিন মুসলমান হয়ে যেতে পারেন।

কাভুসোগলু বলেছেন, আমরা মাদুরোর এ ধরনের বক্তব্যে খুশি ও গর্বিত হয়েছি। সূত্র : স্পুটনিক

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।