ঢাকাWednesday , 20 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সফলভাবে সম্পন্ন হলো ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি

Link Copied!

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ঘন্টা তিনেকের মধ্যে তার জ্ঞান ফিরবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আজ সকাল ৯টায় তার বাইপাস সার্জারি শুরু হয়।

বাইপাস সার্জারি করেছেন ডা. ফিলিপ কোহ-এর নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার আবু নাসের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কাদেরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সূত্র : বাসস

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।