ঢাকাSunday , 17 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে অপহৃত শিশুর লাশ মিললো সেফটিক ট্যাংকে

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে জানালার গ্রিল খুলে ঘুমন্ত মা-বাবার পাশ থেকে অপহৃত আড়াই মাসের শিশু আব্দুল্লাহর লাশ সাত দিন পর আজ রোববার উদ্ধার করেছে পুলিশ।

এই অপহরণ ঘটনার মূল হোতা হৃদয় চাপড়াশীর (২০) স্বীকারোক্তি ও দেখানো মতে উপজেলার বিশারীঘাটা গ্রামের একটি মৎস্য খামারের টয়লেটের সেফটিক ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর তিন দিন আগে হৃদয় চাপড়াশীর গুলিশাখালী গ্রামের বাড়ির রুমের ভিতর মাটি খুঁড়ে চেতনানাশক ওষুধ, স্প্রে করার সরঞ্জামাদিসহ ছয়জনকে আটক করে পুলিশ।

লাশ উদ্ধারের সময় মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান, মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি মো: রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধারের পরে তার বাবা বিশারীঘাটা গ্রাামের দলিল লেখক মো: সোহাগ হাওলাদার এটি নিজের সন্তানের বলে সনাক্ত করেন। এ সময় এলাকার শতশত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশারীঘাটা গ্রাামের সোহাগ হাওলাদারের আড়াই মাস বয়সী ছেলে আব্দুল্লাহকে জানালার গ্রিল খুলে ঘুমন্ত মা-বাবার কোল থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মোবাইল ফোনে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের মুক্তিপণের দাবিতে করা মোবাইল ফোনের সূত্র ধরে থানা পুলিশ, ডিবি পুলিশ ও পিবিআই’র কয়েকটি টিম শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। পর্যায়ক্রমে পুলিশ এ অপহরণকারী চক্রের ছয়জনকে আটক ও অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। সর্বশেষ শনিবার বাতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বাগেরহাট পিবিআই’র একটি দল ঢাকা থেকে এই অপহরণ ঘটনার মূল হোতা হৃদয় চাপড়াশীকে আটক করে। তার স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে এদিন পুলিশ শিশু আব্দুল্লাহর লাশ উদ্ধার করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24