ঢাকাSunday , 17 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে পুনঃ পরীক্ষার দাবিতে ৫২ শিক্ষার্থীর অবস্থান

Link Copied!

রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নিতে না পারায় অবস্থান কর্মসূচি পালন করেছে ওই বিভাগের বাকি ৫২ জন শিক্ষার্থী।

আজ রোববার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে। এদিকে পুনরায় পরীক্ষার লিখিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী ও বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৪ তারিখে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কানিজ ফাতেমার বাবা মারা গেলে ১৬ তারিখ শনিবার পূর্বনির্ধারিত ৫০২ নং কোর্স ‘কোগনেটিভ নিউরো সাইকোলজি’ পরীক্ষা না নেয়ার জন্য বিভাগের পরীক্ষা কমিটির সভাপতির নিকট অনুরোধ জানান তারা। কিন্তু শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা না করেই শনিবার (১৬ মার্চ) সাড়ে ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিভাগের ৩৪১ ও ৩৪২ নং কক্ষে পরীক্ষার আয়োজন করে বিভাগ কর্তৃপক্ষ। এতে মাস্টার্সের ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর ফলে পরীক্ষায় অংশ নিতে না পারা ৫২ শিক্ষার্থী আন্দোলনে অংশ নেয়।

পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. সাবিনা সুলতানা জানান, পরীক্ষার তারিখ নির্ধারিত ছিলো। পরীক্ষা স্থগিত করার নোটিশও দেয়া হয়নি। এখন যারা পরীক্ষা দিতে এসেছে তাদের নিয়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীর বাবা মারা যাওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা বলেছিলো স্থগিত করতে তবে পরীক্ষা কমিটি, বিভাগীয় সভাপতি মনে করেছে পরীক্ষা স্থগিত করা হবে না তাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ দায় কমিটির সভাপতির নয় বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. এনামুল হক জানান, পরীক্ষা কমিটির সভাপতি এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। পরীক্ষা যেহেতু অনুষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে পরীক্ষা নিয়ন্ত্রক দফতর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বিভাগে নির্দেশনা পাঠালে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24