নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় আক্রান্ত মসজিদের ইমাম ইব্রাহিম আব্দুল হালিম শনিবার বলেছেন, হামলা সত্ত্বেও নিউজিল্যান্ডের প্রতি মুসলিম সম্প্রদায়ের ভালোবাসা কমবে না।
এক বন্দুকধারী যখন ক্রাইস্টচার্চের ওই মসজিদে সেমি-অটোমেটিক অস্ত্রের সাহায্যে হামলা চালাচ্ছিল তখন তিনি সেখানে নামাজের ইমামতি করছিলেন।
নিউড মসজিদের ইমাম হালিম বলেন, ‘আমরা এখনো এই দেশকে ভালোবাসি।’ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, চরমপন্থীরা কখনোই আমাদের আত্মবিশ্বাসে ফাটল ধরাতে পারবে না।’
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



