লিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসম মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর বুধবার স্থগিতাদেশ আরোপ করতে যাচ্ছেন। এর মধ্যদিয়ে এ রাজ্যের মৃত্যুদণ্ড বিতর্ক প্রশ্নে ৭৩৭ আসামি সাময়িকভাবে এ ধরনের সাজা থেকে রেহাই পেতে যাচ্ছেন। খবর এএফপি’র।
লিখিত বক্তব্য অনুযায়ী নিউসম বলবেন, ‘মৃত্যুদণ্ড আমাদের মূল্যবোধের পরিপন্থী।’
তার দফতর জানায়, এ গভর্নর মৃত্যুদণ্ড বন্ধে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করতে যাচ্ছেন। এ আদেশ অনুযায়ী ক্যালিফোর্নিয়ার বিষাক্ত ইনজেকশন প্রটোকল তুলে নেয়া হবে এবং সান কুয়েনটিন কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করার চেম্বার বন্ধ করে দেয়া হবে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



