ঢাকাTuesday , 12 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ক্যাম্পাস অবরোধ ছাত্রলীগের

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরোধ করেছে ছাত্রলীগ। সোমবার গভীর রাতে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) হিসেবে নুরুল হক নুরের নাম ঘোষণার প্রতিবাদ ও ফলাফল প্রত্যাখ্যান করে তারা এই অবরোধ কর্মসূচি দেয়।

এদিকে ছাত্রলীগের অনির্ধারিত এই অবরোধের কারণে বিপাকে পড়েছেন ক্যাম্পাসে অবস্থিত উদয়ন ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তাদেরকে ক্যাম্পাসে যেতে দেয়া হলেও রিকশা ও মোটরসাইকেলসহ যানবাহন আটকে দেয়া হচ্ছে।

অনেকে ব্যারিকেড পেরিয়ে স্কুল পর্যন্ত পৌঁছালেও সেখান থেকে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে উদয়ন স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলন ও বাংলাদেশ সারাধর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুর। নির্বাচনে তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

অন্যদিকে নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

সোমবার দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সামাদ, চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান প্রমুখ।

জিএস পদে ছাত্রলীগের রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান পেয়েছেন ৬ হাজার ৬৩ ভোট।

এ ছাড়া এজিএস পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন (১৫ হাজার ৩০১ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেন পেয়েছেন ৫ হাজার ৮৯৬ ভোট।

ডাকসু নির্বাচনের ২৫টি পদের দুটি বাদে অন্যগুলোতে ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরাই জয়ী হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের অপর জয়ী প্রার্থী হলেন সমাজসেবা সম্পাদক পদে আখতার হোসেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধ সম্পাদক সাদ বিন কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্নি, সাহিত্য মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক শাকিল আহামদ তানভীর, ছাত্র পরিবহন সম্পাদক পদে শামস-ই-নোমান বিজয়ী হয়েছেন।

অন্যদিকে নির্বাচিত সদস্যরা হলেন চিবল সাংমা, নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি, ফরিদা পারভীন, নিপু ইসলাম তন্বী, হাইদার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল এবং মাহমুদুল হাসান।

এদিকে নির্বাচনে হেরে যাওয়ায় ফলাফল ঘোষণার সময় বিক্ষোভ করে ছাত্রলীগ সভাপতি শোভনের অনুসারীরা। তারা ‘মানি না, মানব না’ বলে স্লোগান দেয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24