ঢাকাSunday , 10 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

Link Copied!

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে প্রথম দফা গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজ ১০ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা দেয়া হয়েছিল। কিন্তু এ সময়ে কোটা পূরণ হয়নি। রোবাবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মাত্র ২৫ হাজার ২৬৬ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট সাবমিট হয়েছে ৫৭ হাজার ২০ টি। এ কারণে আবারো সময় বাড়ানো হল।

২১ মার্চের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধনের আগের দেয়া ৪,৭৯,৮১৫ নং ক্রমিক পর্যন্তই হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন। নতুন করে আর ক্রমিক বাড়ানো হয়নি। এদিকে সরকারি ব্যবস্থাপনায় আগামী ১২ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময় দেয়া রয়েছে।

এ বছর মোট হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট কোটা ৭ হাজার ১৯৮, তবে হজযাত্রীর কোটা ৬ হাজার ৮১৬। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট কোটা এক লাখ ২০ হাজার। এর মধ্যে হজযাত্রীর কোটা এক লাখ ১৬ হাজার ৭৪৬ এবং গাইড ও মোনাজ্জেমের কোটা ৩ হাজার ২৫৪। এ বছর মোট ৪৭০টি এজেন্সি বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পাঠাতে কার্যক্রম চালাচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24