ঢাকাFriday , 8 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এটা কি এলিয়েন? চোখ-মুখহীন মাছের মত এক আজব প্রাণী

Link Copied!

মাছ ধরছিলেন অ্যান্ড্রু রোজ। হঠাৎ জালে এমন একটা মাছ উঠল, যা দেখে চক্ষু চড়কগাছ তার। বিরল প্রজাতির মাছটিকে দেখে প্রথমে তিনি বুঝেই উঠতে পারেননি এটা মাছ, নাকি অন্য কিছু। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নর্থ টেরিটোরির কাকাডু ন্যাশনাল পার্কে।

জন্তুটি দেখতে অনেকটা শিং বা মাগুর মাছের মতো। মাছের মতো দেখতে ওই প্রাণীটির দেহ প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা। কালো রঙের লিকলিকে দেহের ওই প্রাণীর মুখটা চ্যাপ্টা। কিন্তু মুখে না আছে কোনো চোখ, না আছে মুখগহ্বর। অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু রোজের বড়শিতে বিঁধে ছিল সেটি।

অ্যান্ড্রু জানিয়েছেন, এ রকম জীব তিনি আগে কখনো দেখেননি। মাছটিকে পরে হুক থেকে আলাদা করে ফের তাকে পানিতে ছেড়ে দেন তিনি। তবে আজব প্রাণীটির ছবি তুলে রাখতে ভোলেননি অ্যান্ড্রু।

সেটি ফেসবুকে পোস্ট করতেই ভাইরাল হল অদ্ভুত দর্শন ওই প্রাণীটির ছবি। অ্যান্ড্রুর পোস্টেই অনেকে মাছটি সম্বন্ধে কিছু তথ্য দিয়েছেন।

কেউ লিখেছেন, ‘‘এই মাছটি ক্ষতিকর নয়। গ্লাসের মতো স্বচ্ছ দাঁত আছে এদের।’’ কেউ লিখেছে, ‘‘এদের চোখ নেই। এরা কাদার ভিতর থাকে। তাই এদের খুব একটা দেখা মেলে না।’’

সূত্র : ইন্টারনেট।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।