ঢাকাFriday , 8 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের সাথে সম্পর্ক করা হারাম

Link Copied!

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আমরি মসজিদের মুফতি নিমর আবু আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক করা হারাম। কোনো পরিস্থিতিতেই ইসরাইলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা মুসলিম দেশগুলোর জন্য উচিত হবে না।

তিনি গতকাল বৃহস্পতিবার গাজায় বার্তা সংস্থা ইরনার সাথে আলাপকালে এসব কথা বলেন।

মুফতি আবু আউন আরো বলেছেন, ফিলিস্তিন ভূখণ্ডসহ ইসলামি পবিত্র স্থানগুলো রক্ষাকে সব সময় গুরুত্ব দিতে হবে। মুসলমানরা যদি কখনো অত্যন্ত খারাপ অবস্থাতেও পৌঁছে যায় তখনো এ বিষয়টিকে এড়িয়ে যাওয়া চলবে না।

তিনি বলেন, কোনো কোনো আরব সরকার ইসরাইলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করছে, যা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। বিশ্বের কোনো দেশেরই উচিত নয় খুনি, অপরাধী ও দখলদার ইসরাইলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা।

আবু আউন বিস্ময় প্রকাশ করে বলেন, ইসরাইলের কোনো কোনো ইউরোপীয় মিত্র দেশ পর্যন্ত ইসরাইলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু দুঃখজনকভাবে কোনো কোনো মুসলিম দেশ ঘাতক ইসরাইলের সাথে সম্পর্ক করতে মরিয়া হয়ে উঠেছে এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাচ্ছে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নির্যাতন দিন দিন বাড়ছে বলেও তিনি জানান।

গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

গাজা সীমান্তে গতকাল বৃহস্পতিবার ভোররাতে ইসরাইলি সৈন্যদের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। ইসরাইলি সৈন্যরা হামাসের অবস্থান লক্ষ্য করে বুধবার রাতে এই হামলা চালিয়েছে। এ সময় ওই কিশোর গুলিবিদ্ধ হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, কয়েক ঘণ্টা আগে গাজার পূর্বাঞ্চলে গুলিতে আহত ১৫ বছর বয়সী কিশোর সাইফুদ্দীন আবু জায়দ মারা গেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24