ঢাকাThursday , 7 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাদেরের হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে : মেডিকেল বোর্ড

Link Copied!

মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুর-এ চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেয়া হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে।

কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ’কে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ বৃহষ্পতিবার দুপুরে হাসপাতাল লবিতে উপস্থিত সকলকে এ তথ্য জানান।

কাদেরের চিকিৎসা সমন্বয়ক ডা. রিজভী বলেন, ওবায়দুল কাদেরের কিডনি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ঘুমের ওষুধের পরিমাণও কমিয়ে আনা হয়েছে। তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন।

তিনি জানান, ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং কাদেরের শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে।

এর আগে দুপুরে ডা. ফিলিপ কোহ চিকিৎসার অগ্রগতি নিয়ে তৃতীয় দিনের মতো ব্রিফ করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. আবু নাসার রিজভী।

পরে ডা: রিজভী হাসপাতালের লবিতে সমবেতদের চিকিৎসা বিষয়ক অগ্রগতি অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, সংসদ সদস্য ছোট মনির, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।