ঢাকাThursday , 7 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান বিএসএমএমইউ’তে ভর্তি

Link Copied!

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মাহমুদ হাসান গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মাহমুদ হাসানের সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।

জানা গেছে, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের রক্তে হোয়াইট ব্লাড সেল (ডব্লিউবিসি), রেড ব্লাড সেল (আরবিসি) ও প্লাটিলেট খুব দ্রুত কমে যাচ্ছে। বোনমেরু থেকে নতুন রক্ত সেল প্রোডাকশন রেট খুবই কম, তাছাড়া ব্লাডসুগারও অত্যাধিক।

পারিবারিক সূত্র জানায়, মাহমুদ হাসানের এ পর্যন্ত ৩০টির বেশি পরীক্ষা করা হয়েছে। সর্বশেষ বোনমেরু টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। তার বোনমেরুর ট্রান্সপ্ল্যান্ট করতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

বিভাগীয় কমিশনারের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন তার ছেলে মাশাহেদ হাসান সীমান্ত। সূত্রঃ বার্তা২৪.কম

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।