ঢাকাWednesday , 6 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শিবালয়ে প্রাইভেটকার চাপায় শ্রমিক নিহত

Link Copied!

মানিকগঞ্জের শিবালয়ে প্রাইভেটকার চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সজিবর রহমান(৭০)। বুধবার সকাল ৬ টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মেঘাফিড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিবুর রহমানের বাড়ি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাটঘর তেওতা গ্রামে। পুলিশ প্রাইভেটকারসহ ঘাতক চালককে আটক করেছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, মাছ ও হাঁস মুরগীর খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘাফিডের শ্রমিক হিসেবে কাজ করতেন সজিবর। কাজে যোগ দেয়ার জন্য প্রতিদিনের মতো বুধবার সকালে বাইসাইকেল চালিয়ে তিনি কারখানার সামনে আসেন। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর প্রাইভেটকারটি অটো লক হয়ে গেলে স্থানীয়রা চালককে আটক করে তাকে পুলিশে সোপর্দ করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24