ঢাকাTuesday , 5 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ভাঙচুর জবি শিক্ষার্থীদের

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা পুলিশের একটি প্রিজনভ্যানে হামলা ও ভাঙচুর করেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর তাঁতীবাজার এলাকায় বংশাল থানার সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিরপুর গামী অনিবার্ণ,উত্তরণ এবং গাজীপুরগামী উল্কা বাস বংশাল থানার সামনে তাঁতীবাজার মোড় অতিক্রম করার সময় বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সালকে রেখে চলে যায়। ফয়সাল মিরপুরগামী উত্তরণ বাস ধরতে পুলিশের একটি প্রিজন ভ্যানে উঠে যায়। এসময় প্রিজন ভ্যানে থাকা পুলিশ সদস্যরা তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। ফয়সাল রাস্তার মধ্যে পরে গেলে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশের প্রিজনভ্যানে ভাঙচুর শুরু করে। এসময় প্রিজনভ্যানে ৫২ জন আসামী ছিলেন। শিক্ষার্থীদের হামলায় প্রিজনভ্যানের চালকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আহত চালককে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।