ঢাকাTuesday , 5 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খাদ্যে ভেজাল: ভালুকায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা ৭০ হাজার

Link Copied!

খাদ্যে ভেজালের অভিযোগে ভালুকায় ৫ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি দল ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করেন।

জানা যায়, খাদ্যে ভেজালসহ বিভিন্ন অভিযোগে উপজেলার বর্তা গ্রামের মাজেদ মিয়ার বেকারী কারখানাকে ২০ হাজার টাকা, ভালুকা পাঁচ রাস্তা মোড়ের গ্র্যান্ড সুইটসের মালিক দুলাল মিয়াকে ৩০ হাজার টাকা এবং হাফিজ উদ্দিনের হুজাইফা মিষ্টি ভান্ডার ও মা মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ র‌্যাব-১৪ এর এএসপি তৌফিক আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক নিশাদ মেহেদী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, বেকারী কারখানার খাদ্যদ্রব্যে অধিক পরিমাণে অ্যামোনিয়া থাকায় এবং মিষ্টি দোকানগুলোতে ফ্রিজে পঁচা ও বাসি খাবার রাখাসহ ওজনে কম দেয়ার অভিযোগে তাদের জরিমানা করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24