ঢাকাMonday , 4 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের আসরে সংঘর্ষ : স্বামীকে বাঁচাতে প্রাণ গেল নারীর

Link Copied!

উত্তর ভারতে বিয়ের আসরে গোলমাল নতুন কিছু নয়। তার নানা ভয়ানক গল্প রয়েছে। কোনো কোনো অনুষ্ঠানে মারামারি এমন চরমে ওঠে যে বিয়েও ভেঙে যায়। এমনকী প্রাণও যায়। দিল্লির মঙ্গলপুরীতেও তেমনই একটা ঘটনা ঘটল। বিয়েতে কী গান বাজানো হবে তা নিয়ে বচসার জেরে প্রাণ গেল নারীর।

স্বামীকে নিয়ে বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন ওই নারী। মারপিটের মধ্যে জড়িয়ে পড়া স্বামীকে বাঁচাতে গিয়ে গুলি গেলে মারা গেছেন তিনি।

জানা যায়, ওই মহিলার স্বামীর সাথে কী গান বাজবে তা নিয়ে বচসা চলছিল অভিযুক্তর। তা থামাতে এসেই খুন হন সুনীতা নামে ওই নারী।

পুলিশ সুপার সেজু পি কুরুভিল্লা জানিয়েছেন, সুনীতার স্বামী সজ্জন কুমারের বিয়ে বাড়িতে আসা দুজনের সাথে লড়াই হয়। তাদের নাম আকাশ ও সন্দীপ। কনেপক্ষে হয়ে এসেছিল আকাশ ও সন্দীপ। সজ্জনকে গুলি চালালে তা বাঁচাতে আসা সুনীতার মাথায় লাগে। সাথে সাথে তিনি লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ ওই দুই অভিযুক্তকে চন্ডিগড় থেকে গ্রেফতার করেছে। সূত্র : ওয়ান ইন্ডিয়া

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24