ঢাকাSunday , 3 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাদেরকে দেখতে হাসপাতালে বিএনপির তিন নেতা

Link Copied!

প্রতিদ্বন্ধী রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন দলটির নীতিনির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য দুই সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. আবদুল মঈন খান। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি বৈঠক হয় সন্ধ্যায়। বৈঠক শেষে সন্ধ্যায় সোয়া ৮টার দিকে বিএনপির শীর্ষস্থানীয় এই তিন নেতা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে রওনা দেন। উল্লেখ্য, নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ পরস্পরের প্রতিদ্বন্দ্বী।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।