ঢাকাFriday , 1 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

Link Copied!

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং (জরুরি অবতরণ) করেছে। সিলেট থেকে আসা বিমানটি আজ বিকেলে জরুরি অবতরণে বাধ্য হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিমান বাংলাদেশের এক কর্মকর্তা জানান, ল্যান্ডিং গিয়ারে সমস্যা আছে বুঝতে পেরে বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকায় বিমানটি জরুরি অবতরণ করান পাইলট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, ঢাকামুখী এ বিমানটি সিলেট থেকে ৬১জন যাত্রী নিয়ে উড্ডয়ন করেন। উড়ার সময়েই পাইলট বিমানটির চাকায় কিছুটা সমস্যা অনুভব করেন। ফলে তিনি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
পরে নিরাপদেই বিমানটি অবতরণ করে। যাত্রীদেরও নিরাপদেই বের করে আনা হয়। ক্রুরাও বিপদমুক্ত আছেন। বিমানটি এখন মেরামত করা হচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।