ঢাকাThursday , 28 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার কাছে নিজ দেশে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ ভারত

Link Copied!

এবার নিজ দেশে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো ভারত। দুই ম্যাচ টি২০ সিরিজে ভারত হেরে গেছে ০-২ ম্যাচে। বুধবারের পরাজয়ের ফলে দেশের মাটিতে ৪০ মাস পর সিরিজ খোয়ালেন বিরাটরা। এর আগে আগে পর্যন্ত বিরাটরা টানা ২০টি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছেন।

বুধবার বিশাখাপত্তনমে লো-স্কোরিং ম্যাচ রূপ নিয়েছিল শেষ বলের থ্রিলারের৷ চিন্নাস্বামীতে হাই-স্কোরিং ম্যাচও শেষ হলো উত্তেজনার মোড়কে৷ চিত্রনাট্যটাও ছিল কার্যত একই রকম৷ পেনাল্টিমেট ওভারে জসপ্রীত বুমরাহর দুরন্ত বোলিং এবং শেষ ওভারে ভারতের চাপ বজায় রাখতে না পারা৷ ফলে পরিণতিও হলো একই রকমের৷ শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া৷ সঙ্গে ভারতের মাটিতে প্রথমবার কোনো দ্বি-পক্ষীয় টি-২০ সিরিজ জিতল অজিরা৷

ভাইজ্যাগে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল৷ বেঙ্গালুরুতেও তাই৷ তফাৎ হল চিন্নাস্বামীতে অনেক বেশি বিধ্বংসী ব্যাটিং করেন ম্যাক্সওয়েলে৷ দুরন্ত শতরান করে ভারতকে কার্যত একার হাতেই বিধ্বস্ত করেন তিনি৷ প্রথম ম্যাচের মতো এদিনও তাঁকে যথাযোগ্য সঙ্গত করেন ডার্সি শর্ট৷

টসে জতি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে৷ বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে৷ পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দু’বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ ১৯.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলে ম্যাচ তথা সিরিজের দখল নেয় অজিরা৷

জয়ের জন্য শেষ দু’ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৪ রান৷ ১৯তম ওভারে বুমরাহ মাত্র ৫ রান খরচ করেন৷ জিততে হলে শেষ ওভারে ৯ রান তুলতে হত অজিদের৷ প্রথম দু’টি বলে দু’টি সিঙ্গল নেয় অস্ট্রেলিয়া৷পরের দু’টি বলে একটি ছক্কা ও একটি চার ম্যাচে ম্যাচে যবনিকা টেনে দেন ম্যাক্সওয়েল৷ তিনি ১১৩ রানে অপরাজিত থাকেন৷ ৫০ বলে শতরানের গণ্ডি টপকানো গ্লেন ৫৫ বলের ইনিংসে ৭টি চার ও ৯টি ছক্কা মারেন৷ আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ম্যাক্সওয়েলের এটি তৃতীয় শতরান৷

ডার্সি শর্ট ২৮ বলে ৪০ ও পিটার হ্যান্ডসকম্ব ১৮ বলে অপরাজিত ২০ রানের যোগদান রাখেন৷অ্যারন ফিঞ্চ ৮ ও মার্কাস স্টোইনিস ৭ রানে আউট হন৷ বিজয় শঙ্কর দু’টি ও সিদ্ধার্থ কউল একটি উইকেট নেন৷

ভারত এই ম্যাচে বিশ্রাম দেয় ওপেনার রোহিত শর্মাকে৷ বদলে প্রথম ম্যাচে রিজার্ভ বেঞ্চে থাকা শিখর ধাওয়ানকে সুযোগ দেওয়া হয়৷ ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নেমে লোকেশ রাহুল আরও একবার বড় রানের ইনিংস গড়েন৷ তবে ব্যক্তিগত হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হয় তাকে৷ ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৭ রান করে আউট হন রাহুল৷

ধাওয়ানের আউট নিয়ে বিতর্কের অবকাশ থেকেই যায়৷ স্টোইনিস যথাযথভাবে ক্যাচ ধরেছিলেন কি না তা নিয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তও ভারতীয় সমর্থকদের খুশি করতে পারবে কি না সন্দেহ৷ কেননা, টেলিভিশন রিপ্লে দেখে মনে হচ্ছিল বুঝি বল স্টোইনিসের হাতে ধরা পড়ার আগে মাটি ছুঁয়েছিল৷ ধাওয়ান ২৪ বলে ১৪ রান করে আউট হন৷

ঋষভ পন্ত আরো একবার ব্যর্থ হন৷ ৬ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি৷ কোহলির সঙ্গে জুটি বেঁধে ধোনি চতুর্থ উইকেটে ১০০ রান যোগ করেন৷ শেষে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪০ রান করে আউট হন ধোনি৷ কোহলি টি-২০ কেরিয়ারের ২০তম হাফসেঞ্চুরি করেন চিন্নাস্বামীতে৷ ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৭২ রান করে আপরাজিত থাকেন ভারত অধিনায়ক৷ দীনেশ কার্তিক নটআউট থাকেন ৩ বলে ৮ রান করে৷

অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন বেহরেনডর্ফ, কুল্টার-নাইল, কামিন্স ও ডার্সি শর্ট৷ ম্যাচের সেরা হয়েছেন ম্যাক্সওয়েল৷ সিরিজ সেরাও হয়েছেন তিনি৷

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।