ঢাকাWednesday , 27 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হাত পা ও মস্তকবিহীন নারীর লাশ নিয়ে রহস্য

Link Copied!

রাজধানীর পাশে আশুলিয়ায় একটি নির্জন শাখা সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর হাত, পা ও মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকার কাঠগড়া-জামগড়া শাখা সড়কের নির্জন জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, গতকাল দুপুরে কাঠগড়া-জামগড়া শাখা সড়কের পাশে বস্তা থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে হাত, পা ও মস্তকবিহীন অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, দুর্বৃত্তরা ওই নারীকে অন্যত্র হত্যার পর বস্তাবন্দী করে গভীর রাতে নির্জন এ স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।