হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীর। সংবাদসংস্থা ANI জানিয়েছে, নেপালের তেহরাথুম জেলায় বুধবার সকালে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। দুর্ঘটনায় পর্যটনমন্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক।
পর্যটনমন্ত্রী ছাড়াও হেলিকপ্টারে ৫ জন যাত্রী ছিলেন। নেপালের অসামরিক বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘দুর্ঘটনায় প্রত্যেকেই নিহত হয়েছেন।’
কাঠমন্ডু থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে পর্যটনমন্ত্রীর হেলিকপ্টার। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



