ঢাকাMonday , 25 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় খালেদা জিয়ার চার্জ গঠনের পরবর্তী তারিখ ৩১ মার্চ

Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় আসামীপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের পরবর্তী তারিখ ৩১ মার্চ ধার্য করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আলী আকবর এ আদেশ দেন।

গত ৪ ফেব্রুয়ারি খালেদার জিয়ার জামিন নামঞ্জুর করে সোমবার চার্জ গঠনের দিন ধার্য করেছিল আদালত। কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন জানান, সোমবার এ মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ৩১ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী আগুনে পুড়ে মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। পরে ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে চার্জশিট দাখিল করেন।

দেখুন:

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24