ঢাকাMonday , 25 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

৪ বলে হ্যাটট্রিকসহ ৪ উইকেট, বিশ্বরেকর্ড রশিদ খানের

Link Copied!

ঘটনাবহুল টি-২০ ম্যাচ৷ নাটকীয় পটপরিবর্তনের মাঝেই অনন্য ইতিহাস আফগান তারকা স্পিনারের৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিছক নিয়মরক্ষার ম্যাচে স্পিনের জাদুগর রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড৷ প্রথম আফগান বোলার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হ্যাটট্রিক করার পাশাপাশি এই ফর্ম্যাটে পর পর চার বলে চারটি উইকেট নেয়া বিশ্বের প্রথম বোলারে পরিণত হলেন রশিদ খান৷

ইনিংসের ১৬ তম ওভারের শেষ বলে কেভিন ও’ব্রায়েনের উইকেট তুলে নেন রশিদ৷ আঠারোতম ওভারের পুনরায় বল করতে এসে প্রথম তিন বলে তিনি ফেরত পাঠান যথাক্রমে জর্জ ডকরেল, শেন গেটকেট ও সিমি সিংকে৷ ইনিংসে শেষ ওভারের দ্বিতীয় বলে জোস লিটলকেও আউট করেন রশিদ৷ সব মিলিয়ে ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন আইসিসি’র এক নম্বর টি-২০ বোলার৷

আফগান স্পিনারের অবশ্য এটাই সেরা আন্তর্জাতিক টি-২০ বোলিং গড় নয়৷ এর আগে আরো একবার ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি৷ পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন রশিদ খান৷ সার্বিকভাবে এটি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সপ্তম হ্যাটট্রিকের নজির৷ তবে পর পর চার বলে চার উইকেট ২০ ওভারের ক্রিকেটে আর কারো নেই৷ ওয়ান ডে ইন্টারন্যাশনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার ইয়র্কার স্পেশালিস্ট লসিথ মালিঙ্গা চার বলে চার উইকেট নিয়েছিলেন৷ সেদিক থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির দ্বিতীয়৷

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-২০ ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরেছিল আফগানিস্তান৷ তৃতীয় ম্যাচে আইরিশদের ৩২ রানে পরাজিত করে হোয়াইটওয়াশ করে তারা৷ প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান করে৷ মোহাম্মদ নবি ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৮১ রান করেন৷

পাল্টা ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রানে আটকে যায়৷ ও’ব্রায়েন ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭৪ রান করেন৷ রশিদ সিরিজের তিন ম্যাচে ১১টি উইকেট নিলেও সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ নবি৷ রশিদকে টপকে ম্যাচের সেরাও হয়েছেন তিনি৷

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24