ঢাকাMonday , 25 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শেষ বলের থ্রিলারে হেরে হেরে গেল ভারত

Link Copied!

হাতে মাত্র ১২৬ রানের পুঁজি৷ তা সত্ত্বেও ম্যাচ গড়াল শেষ বল পর্যন্ত৷ বুমরাহ-পান্ডিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে ভারত ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালালেও শেষ বলের থ্রিলারে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসল প্রথম টি-২০ ম্যাচ৷ রোববারের ম্যাচটি অস্ট্রেলিয়া জিতে নিয়েছে ৩ উইকেটে।

লো স্কোরিং ম্যাচ৷ অস্ট্রেলিয়া একতরফাভাবে জিতে যাবে এমনটা ভাবাই স্বাভাবিক ছিল৷ মাত্র ৫ রানের টপঅর্ডারের দু’জন অজি ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেয় ভারত৷ মাঝে শর্ট ও ম্যাক্সওয়েল জুটি ম্যাচের রাশ এনে দেয় অস্ট্রেলিয়ার হাতে৷ পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে মুহূর্মুহূ রং বদলাতে থাকে ইনিংসের ১৪ তম ওভারে ম্যাক্সওয়েল আউট হওয়ার পরেই৷

ষোলো ও সতেরতম ওভারে অস্ট্রেলিয়া হারায় শর্ট ও টার্নারকে৷ শেষ দু’ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার৷হাতে ছিল পাঁচ উইকেট৷ ঊনিশতম ওভারে মাত্র দু’রান খরচ করে বুমরাহ তুলে নেন দু’টি উইকেট৷ ওভারের শেষ দু’টি বলে বুমরাহ আউট করেন হ্যান্ডসকম্ব ও কুল্টার-নাইলকে৷

অর্থাৎ জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান তুলতে হতো অজিদের৷ উমেশ যাদবের হাতে বল তুলে দেন কোহলি৷ কেননা পাঁচজন বিশেষজ্ঞ বোলারের একমাত্র তার ওভারই বাকি ছিল তখন৷উমেশের প্রথম বলে সিঙ্গল নেন কামিন্স৷ দ্বিতীয় বলে বাউন্ডারি মারের ঝাই রিচার্ডসন৷ তৃতীয় বলে সিঙ্গলসের জায়গায় দু’রান চুরি করে নেয় অস্ট্রেলিয়া৷ চতুর্থ বলে ওঠে এক রান৷

পঞ্চম বলে কামিন্স বাউন্ডারি মারতেই শেষ বলে জয়ের লক্ষ্য দু’রানে এসে দাঁড়ায় অজিদের৷ শেষ বল কোনোরকমে ব্যাটে ঠেকিয়েই দৌড় শুরু করা দুই অজি ব্যাটসম্যান সফলভাবে দু’রান সমাপ্ত করেন৷ জয়ের দোরগোড়া থেকে ভারতকে মাঠ ছাড়তে হয় ম্যাচ হেরে৷ ২০ ওভারে ৭ উইকেটের বিনময়ে ১২৭ রান তোলা অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-২০ ম্যাচ জিতে যায় ৩ উইকেটের ব্যবধানে৷

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ম্যাক্সওয়েল৷ ৪৩ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন৷ ডার্সি শর্ট ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৩৭ রান করে আউট হন৷ বুমরাহ ১৬ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ইতিহাসে ঢুকে পড়েন৷ তিনিই প্রথম ভারতীয় পেসার, যিনি অন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলস্টোন টপকে গেলেন৷ তাঁর আগে রবিচন্দ্রন অশ্বিন (৫২) প্রথম ভারতীয় বোলার (স্পিনার) হিসাবে এমন কৃতিত্ব দেখিয়েছিলেন৷ এই ম্যাচের পর টি-২০ ইন্টারন্যাশনালে বুমরার উইকেট সংখ্যা দাঁড়াল ৫১৷ এছাড়া এই ম্যাচে একটি করে উইকেট নিয়েছেন চাহাল ও ক্রুণাল পান্ডিয়া৷

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে৷ লোকেশ রাহুল ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫০ রান করেন৷ অত্যন্ত সাবলিলভাবে ব্যাটং শুরু করলেও জাম্পার বলে স্টেপ আউট করে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কুল্টার-নাইলের হাতে ক্যাচ দিয়ে বসেন ভারত অধিনায়ক৷ ফিরে যাওয়ার আগে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২৪ রান করেন কোহলি৷

ধোনি ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ২৯ রান করে নটআউট থেকে যান৷অস্ট্রেলিয়ার হয়ে কুল্টার-নাইল তিনটি এবং বেহরেনডর্ফ, জাম্পা ও কামিন্স একটি করে উইকেট দখল করেন৷ ম্যাচের সেরা হন কুল্টার-নাইল৷

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।