ঢাকাSunday , 24 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয়করণের দাবিতে বগুড়ায় স্বাধীনতা সংযুক্ত ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সমাবেশ

Link Copied!

বাংলাদেশ স্বাধীনতা সংযুক্ত ইবতেদায়ী মাদরাসা টিচার্স সোসাইটি বগুড়া জেলা শাখার উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সকল সুযোগ-সুবিধাসহ সংযুক্ত সকল ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এক সভা শনিবার সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া নূরুন আলা নূর ফাযিল মাদরাসায় জেলা সভাপতি মাওলানা হায়দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজাহার আলীর পরিচালানায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হামিদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আ ন ম রেজাউল করিম। এ ছাড়া বক্তব্য দেন শিক্ষকনেতা মোহাম্মাদ আলী, মো: সাইফুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা ইছাহাক, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা লুৎফর রহমান, মাওলানা আব্দুল ওয়ারিছ প্রমুখ।

সভায় বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল সুযোগ-সুবিধাসহ সংযুক্ত ইবতেদায়ী মাদরাসা শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।