ঢাকাSaturday , 23 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস গড়ল শ্রীলঙ্কা

Link Copied!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল সফরকারী শ্রীলংকা। শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচ ১ উইকেটে জয়ের পর শনিবার দ্বিতীয় টেস্ট ৮ উইকেটে জিতে নেয় লংকানরা। ভারপ্রাপ্ত অধিনায়ক দিমুথ করুনারত্নের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা। এশিয়ার কোন দল হিসেবে তারাই প্রথম সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকার মাটিতে। এশিয়ার বাইরের দেশগুলোর মধ্যে অবশ্য অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কৃতিত্ব আছে প্রোটিয়াদের দেশে গিয়ে তাদের হারানোর।

এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়লো লংকানরা। ১৯৯৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই নিয়ে ছয়টি টেস্ট সিরিজ খেলেছে শ্রীলংকা। আগের পাঁচটি সিরিজই হেরেছে লংকানরা।

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনই বল হাতে জ্বলে উঠেন শ্রীলংকার বোলাররা। তাই প্রথম ইনিংস থেকে ৬৮ রানের লিড পেয়েও প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায়। জয়ের জন্য ১৯৭ রানের টার্গেট পায় লংকানরা। সেই টার্গেটে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৬০ রান করে শ্রীলংকা। ম্যাচ ও সিরিজ জিততে বাকী ৮ উইকেটে ১৩৭ রান প্রয়োজন পড়ে শ্রীলংকার।

তৃতীয় দিন মধ্যাহ্ন-বিরতির আগেই জয় নিশ্চিত করে ফেলেন শ্রীলংকার দুই অপরাজিত ব্যাটসম্যান ওশাদা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেন তারা।

ফার্নান্দো ১৭ ও মেন্ডিস ১০ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। ওয়ানডে স্টাইলে খেলে দু’জনই দ্রুতই হাফ-সেঞ্চুরি তুলে নিলে জয়ের পথে ভালোভাবেই এগোতে থাকে শ্রীলংকাকে। শেষ পর্যন্ত ফার্নান্দো ও মেন্ডিসের ব্যাটিং দৃঢ়তায় ৪৬তম ওভারে ও আড়াই দিনে দ্বিতীয় টেস্টে জয় নিশ্চিত করে শ্রীলংকা।

ফার্নান্দো ১০টি চার ও ২টি ছক্কায় ১০৬ বলে অপরাজিত ৭৫ রান করেন। মেন্ডিসের ব্যাট থেকে আসে অনবদ্য ৮৪ রান। তার ১১০ বলের ইনিংসে ১৩টি চার ছিলো।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে এবার পাঁচ ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। যা শুরু হবে ৩ মার্চ।

সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ২২২ ও ১২৮, ৪৪.৩ ওভার (ডু-প্লেসিস ৫০*, আমলা ৩২, লাকমল ৪/৩৯)।
শ্রীলংকা : ১৫৪ ও ১৯৭/২, ৪৫.৪ ওভার (মেন্ডিস ৮৪*, ফার্নান্দো ৭৫, ওলিভার ১/৪৬)।
ফল : শ্রীলংকা ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : কুশল মেন্ডিস (শ্রীলংকা)।
সিরিজ সেরা : কুশল পেরেরা (শ্রীলংকা)।
সিরিজ : দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24