ঢাকাFriday , 22 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সৌদি আরবের শোক

Link Copied!

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শোকবার্তা পাঠিয়েছেন। শুক্রবার রাতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সৌদি বাদশাহ সালমান শোক বার্তায় বলেন, আমরা ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি এবং যার ফলে অনেক সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন। বাদশাহ সালমান বলেন, ‘আমি আমার নিজের এবং সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্থ পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

একই সাথে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন।

ক্রাউন প্রিন্স তার শোকবার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24