ঢাকাFriday , 22 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঘটনাস্থল পরিদর্শন করে বিচার বিভাগীয় তদন্তের দাবি ড. কামালের

Link Copied!

চকবাজারে আগুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গত বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বাংলা ট্রিবিউন।

লতিফুল বারী হামিম স্বাক্ষরিত বিবৃতিতে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু আগুনের ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানান।

এ দিকে চকবাজারে গত রাতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি চকবাজারের ঘটনাস্থলে যান। সেখানে নিহত ও অগ্নিদগ্ধ স্বজনদের সাথে কথা বলেন। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক হোসেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।