ঢাকাThursday , 21 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কিডনি বিকল হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের জুনায়েদ রিজভী (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কিডনি বিকল ও রক্তে ব্যাক্টেরিয়ার সংক্রামণ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় রিজভীর মৃত্যু হয় বলে জানা যায় জুনায়েদ ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের ৪র্থ বর্ষের ও শহীদ শামসুজ্জোহা হলের ২১৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের কামালকাঁচনায় এলাকায় বলে জানা গেছে।

রিজভীর রুমমেট জানান, কিছুদিন ধরে রিজভী জ্বরে আক্রান্ত ছিল। রাজশাহীতে বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নিলেও সুস্থ্য না হওয়ায় গত ৯ ফেব্রুয়ারি বাসায় যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেলে ডাক্তারি পরীক্ষায় তার কিডনি নষ্ট হয়েছে এবং রক্তে ব্যাক্টেরিয়া সংক্রামণে আক্রান্ত হয়েছে এমন রিপোর্ট রেরিয়ে আসে। সেই রির্পোটের আলোকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, আট দশদিন আগে শুনেছিলাম বিভাগের জুনায়েদ নামে এক শিক্ষার্থীর কিডনির সমস্যা হয়েছে। ফলে তার চিকিৎসার জন্য বিভাগের পক্ষ থেকে শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বৃহস্পতিবার সকালে কয়েকজন শিক্ষার্থীর মাধ্যেমে জানতে পারলাম জুনায়েদের কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24