ঢাকাThursday , 21 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নিজ বাসায় তুলা শ্রমিক খুন

Link Copied!

সিলেট নগরীর শিবগঞ্জ খরাদি পাড়ায় নিজ বাসায় খুন হয়েছেন এক তুলা শ্রমিক। নিহত শ্রমিক মেজবাউল হক (৫৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈদেরগাওয়ের মৃত মুস্তাক হোসেনের পুত্র।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে খরাদি পাড়া বৈশাখী ১০৬ নম্বর বাসায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। মেজবাউল হক খরাদি পাড়া এলাকার একটি তুলার ফ্যাক্টরিতে কাজ করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসায় মেজবাউলকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে ঘরের মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। কারা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24