ঢাকাThursday , 21 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িমারী স্থলবন্দরে ২৯ ভরি স্বর্ণসহ এক ব্যক্তি আটক

Link Copied!

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারতে পাচারকালে চারটি বারে ২৯ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৫ হাজার টাকা এবং একটি লাগেজসহ সুনীল বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মলদ্বারের ভেতরে করে ভারতে পাচারের প্রাক্কালে গতকাল বুধবার বিজিবির জালে ধরা পড়েন সুনীল। বিজিবি, পুলিশ এবং সংবাদকর্মীদের উপস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সুনীলের মলদ্বারের ভেতর থেকে ওই স্বর্ণ বের করা হয়। কালো টেপে স্বর্ণের বারগুলো মোড়ানো ছিল।

আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানা গেছে।

সুনীলের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। তার পিতার নাম হসেন্দ্র বিশ্বাস।

পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, সুনীল বিশ্বাস বুধবার সকাল পৌনে আটটায় ঢাকার একটি নাইট কোচে বুড়িমারী বন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুড়িমারী বিজিবির গোয়েন্দা (এফএস) আবুল কালাম আজাদের নেত্বতে বিজিবির একটি দল বাস কাউন্টারের সামনে থেকে সুনীলকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বর্ণের কথা স্বীকার করেন।

পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলে বুধবার সন্ধ্যায় বুড়িমারী বিজিবির চেকপোস্টে সংবাদকর্মীদের উপস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সুনীলের মলদ্বার থেকে চারটি বার বের করা হয়।

ওই চারটি বারে ২৮ ভরি ১৫ আনা ৪ রতি স্বর্ণ ছিল।

এ সময় রংপুর ৬১ ব্যালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম পিএসসি, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাদ হোসেন, বুড়িমারী ইমিগ্রেশন কর্মকর্তা রাশেদ বুড়িমারী, বিজিবির কোম্পানি কমান্ডার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24