ঢাকাMonday , 18 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভাতিজার চাপাতির কোপে আহত চাচার মৃত্যু

Link Copied!

কুমিল্লার চান্দিনায় আপন ভাতিজার চাপাতির কোপে আহত চাচার মৃত্যু হয়েছে। নিহত চাচার নাম আব্দুল মান্নান (৫৪)। সোমবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আব্দুল মান্নান চান্দিনা পৌরসভা বেলাশহর এলাকার মৃত শরাফত আলীর ছেলে।

নিহতের বড় বোন জমিলা খাতুন জানান, গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় বাড়িতে প্রবেশের রাস্তাকে কেন্দ্র করে ভাতিজার সাথে কথা কাটাকাটি হয় চাচা আব্দুল মান্নানের। একপর্যায়ে আপন ভাতিজা ইয়াছিন(২৭) ক্ষিপ্ত হয়ে চাচা আব্দুল মান্নানের মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়।

পরে আব্দুল মান্নানকে আহত অবস্থায় প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছয় দিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি ঘটলে সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসকরা। এরপর আহত আব্দুল মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১টায় কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মারা যান তিনি।

এই বিষয়ে চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, সোমবারের মারামারির বিষয়ে পরিবারের কেউ অভিযোগ করেননি। যেহেতু মৃত্যু ঘটেছে, সেহেতু বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24