ঢাকাSaturday , 5 October 2024
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ২৮ শিক্ষার্থী বহিস্কার

Link Copied!

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ২৮ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

শনিবার দুপুরে কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়ে। এদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদকসেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষ্যমবিরোধী ছাত্র গণআন্দোলনকারিদের নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বহিস্কৃত শিক্ষার্থীদের মাঝে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. অনুপম সাহাসহ অন্যান্য নেতা কর্মীরা রয়েছেন।

কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ওই সভায় অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে সভাপতি এবং ডা. মো. বদর উদ্দীনকে সদস্য সচিব করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত ২৮ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস ও হোস্টেল থেকে বহিস্কার করা হয়। বহিস্কৃতরা হলেন, ম-৫২ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ সভাপতি অনুপম সাহা, মাশফিক আনোয়ার, ম-৫৩ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, মেহেদী হাসান শিমুল, অনুপম দত্ত অর্ঘ, ম-৫৪ ব্যাচের মাহিদুল হক অয়ন, জাহিদুল ইসলাম তুষার, ম-৫৬ ব্যাচের মঞ্জুরুল হক রাজিব, ম-৪৭ ব্যাচের রাকিবুল হাসান রুকন, আলমগীর হোসেন, আশিক উদ্দিন, শিপন হাসান, সৈয়দ রায়হান আল আশরাফ, ম-৫৮ ব্যাচের রায়হান ফাল্গুন, অর্ণব সাহা, কামস আরেফিন, আসিফ রায়হান, ম-৫৯ ব্যাচের দিগন্ত সরকার, কুবের চক্রবর্তী, সিয়াম জাওয়াদ পুষণ, বিডিএস-৫ ব্যাচের ডা. সঞ্জীব সরকার বোনাস, ডা. সাইফুল ইসলাম, বিডিএস-০৭ ব্যাচের মুনতাসুর রাতুল, সানজিদ আহমেদ, বিডিএস-৮ ব্যাচের শাহরিয়ার ইফতেখার সৌমিক, আশিক মাহমুদ রিয়াদ, বিডিএস-১০ ব্যাচের আসিফ ইকবাল ও মেরাজ হোসেন বাঁধন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24