ঢাকাWednesday , 10 April 2024
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাকৃবিতে ঈদুল ফিতরের নামাজ সকাল ৯ টায়

Link Copied!

মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান।

তিনি বলেন, প্রতিবছরের মতো এ বছরও বাকৃবির কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও কিছু শিক্ষার্থীসহ শিক্ষকরা এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে। সবার সুবিধার্থে ঈদের নামাজের সময় সকাল ৯ টায় নির্ধারণ করা হয়েছে।

এবার বাকৃবি ক্যাম্পাসেই ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী । তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।