ঢাকাFriday , 5 April 2024
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী কন্যাশিশু রাইসা মনি মৃত্যু হয়েছে। শুক্রবার আনুমানিক দুপুর দেড়টায় উপজেলার বাগিচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাইসা উপজেলার বাগিচাপুর গ্রামের আব্দুর রহিমের কন্যা।

স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে রাইসা বাড়ির আঙিনায় খেলা করছিল। এসময় তার বাবা জুম্মার নামাজে যাওয়ার সময় বাড়ির লোকদের রাইসার দিকে খেলার রাখার কথা বলে যান। কিছু সময় পর রাইসাকে না দেখে খোঁজাখুঁজি করলে তাকে পুকুরের পানিতে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।

স্থানীয় রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।