ঢাকাMonday , 18 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মদনপুরে পুলিশের উপর হামলা : খলিল মেম্বারসহ ১১ জন জেলহাজতে

Link Copied!

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও ভাংচুর মামলায় ১১ জনকে জেলা হাজতে পাঠিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

উচ্চ আদালত থেকে জামিনে থাকার পর মেয়াদের শেষ গতকাল রোববার নি¤œ আদালতে আত্মসমর্পন করলে মদনপুর চাঁনপুর এলাকার মৃত এলাহী বক্সের ছেলে খলিলুর রহমান ওরফে খলিল মেম্বার, ফাহাদ, মো: দিপু, অপু, মো: মুন্না, কানা মতিনের ছেলে সুজন, মৃত দুদু সরদারের ছেলে কামাল হোসেন, জামাল উদ্দিনের ছেলে মাইনুদ্দিন, মো: শরাফত আলীর ছেলে আরিফ, মারুফ, এছাকের ছেলে মনিরকে জেলহাজতে পাঠান।

গত ১২ জানুয়ারি বন্দরের চানপুর এলাকায় ওয়ারেন্টের আসামি গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। এ সময় খলিল মেম্বারের লোকজন আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়। আসামি পক্ষের সন্ত্রাসীরা পুলিশের দু’টি গাড়ি ভাংচুর করে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আসামিপক্ষের লোকজন ও স্থানীয়রা পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করে। এতে ঘটনাস্থলে ৪ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় আশিক নামের এক যুবক নিহত হন।

এ ঘটনায় বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক মো: আলী বাদী হয়ে খলিল মেম্বারসহ ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিন পান।

রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী জামিনের জন্য আবেদন করলে তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24