ময়মনসিংহের ধোবাউড়ায় বজ্রপাতে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে উপজেলার ঘোষগাঁও ইইউনিয়নের জরিপাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের জুতি মিয়ার মেয়ে লাবীব (৮) ও ওমেদ আলীর মেয়ে মুর্শিদা আক্তার (১২)।
ধোবাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইনছান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকালে মাত্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে রহিম উদ্দিনের বাড়ি সংলগ্ন এলাকায় আসতেই বজ্রপাতে গুরুতর আহত হয় দু’জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



