ঢাকাMonday , 5 December 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পার্শ্বে এক পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকায়।

সোমবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে নিখোঁজ কলেজছাত্রী পারভীন আক্তারের ১৯ লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মডেল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দুপুরে ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত পারভিন আক্তার এলাকার মৃত আহাম্মদ আলীর কন্যা ও সে বড়চৌনা কুতুবপুর জিকে কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন আমরা খবর পেয়ে সেখানে যাই। পুলিশ লাশ উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।