ঢাকাWednesday , 30 November 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে গলায় ফাঁস দিয়ে শারমীন আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার ৩০ নভেম্বর সকালে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের নিমতলা বরুয়াই এলাকায় এ ঘটনা ঘটে।শারমীন আক্তার ওই গ্রামের মোঃ দৌলত আলীর মেয়ে।

পার্শ্ববর্তী পয়ারী ইউনিয়নের দর্জি পয়ারী গ্রামের ইরন্ডি পাড়ার সিদ্দিক মিয়ার ছেলে সেলিম মিয়ার স্ত্রী।শারমিন সেলিম দম্পতির মিম নামের চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

প্রতিবেশীরা জানান,বুধবার সকালে নিজ বাবার বাড়িতে সবার অগোচরে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে শারমিন আক্তার আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফুলপুর থানার ওসি তদন্ত মোতালেব চৌধুরী কালবেলাকে জানান প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।