ঢাকাWednesday , 16 November 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ উড়াল সড়ক হবে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ-পরিকল্পনামন্ত্রী

Link Copied!

চার হাজার কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত উড়াল সড়ক হবে, যা পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ হবে। ইতেমধ্যে উড়াল সড়কের টেন্ডারও হয়ে গেছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমি একজন আওয়ামী লীগ কর্মী। শেখ হাসিনার উন্নয়ন কর্মী। আমার জীবনের স্বপ্ন ছিল আমি হাওরের ভাটি এলাকার জন্য কাজ করবো। সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যি করেছেন, আমার নেতা হওয়ার দরকার নেই।’

তিনি বলেন, ‘আমাদের এখনও অনেক কাজ বাকি। আমাদের স্বপ্ন অনেক বড়। এই স্বপ্ন দেখছি এজন্য প্রধানমন্ত্রী আমাদের স্নেহ করেন। তিনি ভালোবাসেন হাওরকে। তার নির্দেশে আপনাদের কাছ থেকে শক্তি নিয়ে কাজ করে যাচ্ছি।’

সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।