ঢাকাTuesday , 4 October 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হজে যেতে থাকছে না বয়সের বাধা

Link Copied!

কোভিড মহামারীর গত দুই বছর বাংলাদেশ থেকে কম মানুষ হজ করেছেন। তবে আগামী বছর পূর্ণ পরিসরে হজ হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

তাছাড়া হজে যেতে ৬৫ বছরের বয়সসীমার বাধা নাও থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নব-নির্বাচিত কমিটির নেতাদের সাক্ষাৎ দেওয়ার পর প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, “সৌদি আরব সরকারের সঙ্গে আমাদের যতটুকু আনঅফিসিয়াল কথা হয়েছে, সেই অনুযায়ী তাদের বিষয়ে যতটুকু জেনেছি, এবার (আগামী বছর) হয়তো পূর্ণ হজই হবে ইনশাআল্লাহ। গত বছর আমাদের যেটা হয়েছিল সেটা হয়তো নাও হতে পারে। এবার হয়তো রেশিও হিসেবে আমরা যতটুকু পাওয়ার ততটুকু পাব। আর ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার নাও থাকতে পারে। আমরা এ জিনিসটা ইতোমধ্যে তাদের কাছে জানতে পেরেছি। এটা যদি হয়, তাহলে আমাদের সিরিয়াল মেইনটেইন করে সহজে হয়ে যাবে।”

ফরিদুল হক খান বলেন, “গত বছর ১০ হাজার (৬৫ বছরের বেশি বয়সী) ব্যক্তি হজে যেতে পারেননি। এর মধ্যে ৭ হাজার রিপ্লেস করেছেন তারা সবাই। আর বাকি ৩ হাজার আমরা ইচ্ছামতো…যিনি গেছেন তাকে ব্যবস্থা করে দিতে পেরেছি। আগামী বছর এ সিস্টেম চালু হলে কারও কোনো আবদার রক্ষা করার সুযোগ আমাদের থাকবে না। তখন পুরো সিরিয়াল মেইনটেইন করতে হবে। আমাদের জন্য সেটা ভালো।”

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।