ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে জাকির হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির বরিল্যা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির একই গ্রামের মৃত আ. গণির ছেলে।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত জাকির সকালের খাবার খেয়ে বাড়ির পাশেই নিজের ধানি জমিতে ঘাস পরিষ্কার করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



