ঢাকাWednesday , 31 August 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল নেতা তুহিনকে তুলে নেয়ার অভিযোগ রিজভীর

Link Copied!

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনকে তুলে নেয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বুধবার রাতে একটি হাইয়েজ গাড়িতে করে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, সাদা পোশাকে সরকারি বাহিনীই তাকে তুলে নিয়ে গেছে।

তিনি অবিলম্বে শরীফুল ইসলাম তুহিনের সন্ধান দাবি করেন এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।