ঢাকাSunday , 17 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ তরুণী নিহত

Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য।

শনিবার বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ সুরমার সিলাম মোহাম্মদপুর এলাকার মরহুম লিয়াতক হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা চাঁদনী (১৮), তার চাচাতো বোন ও একই এলাকার সৈয়দ মোজাম্মেল আলীর মেয়ে লিয়া বেগম (১৭) এবং তাদের ভাবী মোছাম্মৎ তাসনিম আক্তার (১৯)।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, সিলেট-ঢাকা মহাসড়কের বদিকোনায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী। এদের মধ্যে চাঁদনী ও লিয়া দু’জনই দক্ষিণ সুরমার দুটি কলেজের শিক্ষার্থী বলে জানান তিনি।

ওসি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24