ঢাকাSunday , 14 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় নদী থেকে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Link Copied!

bhaluka riverময়মনসিংহের ভালুকায় খিরু নদী থেকে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা গলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রোববার বিকেলে উপজেলার কাঠালী গ্রামের কালেঙ্গারপাড় এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার কার হয়।

লাশের পরণে শুধু জিন্সের প্যান্ট ছিলো। উচ্চতা প্রায় ৫ ফিট ২ ইঞ্চি। পঁচে গলে যাওয়ার কারণে গায়ের রং বুঝা যায়নি।

ভালুকা মডেল থানার ওসি (অপারেশন) মেহেদী জানান, ৩০ থেকে ৩৫ বছর বয়সী নারীর হাত-পা বাঁধা গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ৮ থেকে ১০ দিন পূর্বে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা নদীতে ফেলে যেতে পারে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।