ঢাকাFriday , 24 January 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

১৭তম শিক্ষক নিবন্ধনে আবেদনের শেষ সময় ৬ ফেব্রুয়ারী

Link Copied!

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএ আয়োজিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০২০ এ অংশগ্রহণে আবেদন করতে বলা হয়েছে। আগামী ১৫ মে সকাল ৯টায় স্কুল পর্বের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা

যেহেতু বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেয়া হয়, তাই প্রত্যেক বিষয়ের জন্য আবেদনের যোগ্যতা ভিন্ন। যোগ্যতা অনুযায়ী একজন প্রার্থী স্কুল বা স্কুল-২ এবং কলেজ উভয় পর্যায়েই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার সংশ্লিষ্ট পরীক্ষায় অবতীর্ণ (এপিয়ার্ড) প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে বিগত নিবন্ধন পরীক্ষাগুলোতে উত্তীর্ণরাও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি
আগামী ১৫ মে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেয়া হবে।

প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বণ্টন

বাংলায় ২৫ নম্বর, ইংরেজিতে ২৫, সাধারণ গণিতে ২৫ ও সাধারণ জ্ঞানে ২৫ নম্বর। মোট ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট হবে। ১০০ নম্বরের প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় ৩ ঘণ্টা। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের বিত্তিতে মেধাক্রম অনুসারে প্রতিটি বিষয় কর্তৃপক্ষ কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে।

গত কয়েক বছরের মতো এবারও শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24