ঢাকাMonday , 29 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লঞ্চ দুর্ঘটনা: হতাহতদের ক্ষতিপূরণ দাবি যাত্রী কল্যাণ সমিতির

Link Copied!

রাজধানীর সদরঘাটের অদূরে শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার, চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ছোট ছোট ডিঙ্গি নৌকায় সরদঘাটের এপার থেকে ওপারে যাতায়াতে প্রায়ই দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানী ও হতাহতের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের উদাসীনতায় এমন ভয়াবহ দুর্ঘটনা বেড়েই চলেছে।

তিনি এমন দুর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হতাহতদের দ্রুত উদ্ধার ও বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করা, এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিহতদের মরদেহ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের খরচে প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং হতাহতদের পরিবারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।