ঢাকাFriday , 16 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীদের চাপ বেড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

Link Copied!

ঈদের ছুটি শেষে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট হয়ে রাজধানী ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ।

আজ শুক্রবার সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে। যাত্রীরা দীর্ঘ সময় লাইন দাঁড়িয়ে থেকে টিকিট কেটে লঞ্চ ও ফেরিতে উঠছেন।

প্রতিবারের মতো এবারো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। তবে বিআইডব্লিউটিসি ও লঞ্চ মালিক সমিতির দাবি, সঠিক নিয়মেই কর্মস্থলমুখী যাত্রীদের পদ্মা নদী পার করা হচ্ছে।

এদিকে, যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পুলিশ, র‌্যাব, আনসার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক কাজ করছেন। এছাড়া যাত্রীসেবা নির্বিঘœ করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিমও কাজ করছে।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল্লা রনি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট বেশি ব্যবহার করেন। ঈদে যাত্রী সেবায় ১৮টি ফেরি, ২৪টি লঞ্চ ও স্পিডবোট রাখা হয়েছে। এছাড়া তিন শতাধিক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক কাজ করছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।