ঢাকাMonday , 25 October 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

Link Copied!

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিন করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন, ও জামালপুরের একজন। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯৫ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের রাশিদা খাতুন (৫৫), নান্দাইল উপজেলার মইজ উদ্দিন (৭০), গফরগাঁও উপজেলার মাহফুজা (৬০) ও জামালপুর মাদারগঞ্জ উপজেলার মোজাম্মেল (৫৫)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮০ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৬৯ জন।##

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।