ঢাকাSaturday , 28 August 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত রিমি ও তাইয়েবা খালাতো বোন। সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের জয়দা খানবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ওসি মাইনউদ্দিন জানান, উপজেলার বগারবাজার গ্রামের রাকিবুলের ৬ বছর বয়সী শিশুকন্যা রিমি তার খালার বাড়ি একই উপজেলার অলহরি জয়দা খানবাড়িতে বেড়াতে আসে। সকালে পুকুরে রিমি তার খালাতো বোন ৫ বছর বয়সী তাইয়েবাকে নিয়ে পুকুরে গোছল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।